গোলাপগঞ্জে শুদ্ধাচার কৌশল বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে। রোববার মন্ত্রী পরিষদ বিভাগ ও এনআইএস আরে প্রকল্প-২ এর যৌথ উদ্যোগে এ সেমিনারে সার্বিক সহযোগীতা করে জাইকা।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির। এনআইএস সফল বাস্তবায়নে জনগনের দেরেগোড়ায় সেবা পৌঁছে দেয়া, অভিযোগ প্রতিকারের ব্যবস্থা ও তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করে সুশাসন প্রথিষ্টা করে দুর্নীতি প্রতিরোধ করে সেবার মান বাড়াতে এ সেমিনার অনুষ্টিত হয়।


উপজেলা কনফারেন্স হলে অনুষ্টিত সেমিনারে ভার্চুয়ালে সেমিনারে অংশ নেন মন্ত্রী পরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার, জয়েন্ট সেক্রেটারী আবসা আক্তার, জায়িকার এক্সপার্ট মরি ও নো, জয়েন্ট সেক্রেটারী মূছা সুরাইয়া বেগম, শফিউল আলম, নিরাময় রায়, সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারী নাহিদ সুলতানা।

 মুল প্রবন্ধ উপস্থাপন করেন জায়িকার এক্সপার্ট মারি ও নো, বক্তব্য রাখেন জাইকা কলসালটেন্ট কুহু মান্না, মিজানুর রহমান, দেবাশীষ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনছুর আহমদ, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, খাদ্য কর্মকর্তা উজ্জল ভট্টাচার্য্য।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৯