সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জার্নিমেকারজবসডটকম-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারক অনুযায়ী সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে দক্ষতার সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের চাকরি প্রাপ্তির জন্য বিভিন্ন কর্মদক্ষতা উন্নয়ন করা ও পেশাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে সহযোগিতা করবে নিয়োগ সহযোগী প্রতিষ্ঠান জার্নিমেকার জবস।
রবিবার (৬ মার্চ) সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আলমপুর কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজের ভবিষ্যত সহজ এবং সুন্দর করে গড়ে তোলা। নিজের কর্মদক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না তাদের সাহায্য করার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়। যুব সমাজ এই পদক্ষেপের কারণে অনেক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




