বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
সোমবার (৭ই মার্চ) সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের নেতৃত্বে উক্ত পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী সুমন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / মতিন / ডি.আর




