ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ ।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা সঞ্জয় সূত্রধর। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জিয়া, সহ সভাপতি মোঃ জুয়েল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রোপিয়া বেগম, সুভাষিণী সূত্রধর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




