সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুছনু, সদস্য আলা উদ্দিন, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, নিজপাট ইউপি আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন, ব্যবসায়ী আব্দুল মন্নান মনাই প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে জৈন্তাপুর উপজেলা প্রাঙ্গন হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ আলোচনা সভায় মিলিত হয়।


বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়নে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় ভাষণ, আবৃত্তি, সংগীত, নৃত্য চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলো দেন।


সিলেটভিউ২৪ডটকম / হানিফ / ডি.আর