সিলেট'র জৈন্তাপুর উপজেলায় “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে মিলিত হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম আজাদ ভূইয়া।
আলোচনা সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩১




