সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ার কাপন গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সড়কটি পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সড়কটি পরিদর্শন করেন তিনি।
এ সময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ওই গ্রামের বাসিন্দা শাহজাহান চৌধুরী, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী (ছুবা মিয়া), ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুমন চৌধুরীসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছুবা মিয়া জনান, গতবছর গ্রামের তহবিলের টাকা দিয়ে কলিয়ার কাপন বাজার থেকে গ্রামের দক্ষিণে খেয়াঘাট পর্যন্ত এক কিলোমিটার সড়কটি ২০ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ করা হয়।
তিনি জানান, সড়কটি পাকাকরণের লক্ষে সুনামগঞ্জ প্রেসক্লাবরে সভাপতি শাহজাহান চৌধুরীর উদ্যোগে দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেনকে নিয়ে সড়কটি পরিদর্শন করেন।
তিনি আরও জানান, গ্রামের মুল সড়ক থেকে নাজির উদ্দিন চৌধুরীর বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার দৈর্ঘের আরেকটি সড়ক গ্রামবাসীর অর্থায়নে মাটি ভরাটের কাজ চলছে। এসড়কটি নির্মাণ করতে ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় হবে।
কলিয়ার কাপন বাজার থেকে গ্রামের খেয়াঘাট পর্যন্ত সড়কটি পাকাকরণ হলে শুধু এই গ্রামের লোকজনসহ পার্শ্ববর্তী চানপুর গ্রামের লোকজনেরও চলাচলের সুবিধা হবে। এছাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের চার শতাধিক ছাত্র/ছাত্রীর স্কুলে আসা যাওয়ায় সুবিধা হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩




