বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য শারিরীক অসুস্থ আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে গিয়েছেন সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

মঙ্গলবার (৮ মার্চ) রাজধানী ঢাকার একটি হাসপাতালে গিয়ে সাবেক অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।


এসময় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেট বাসীর সম্পদ। তিনি সিলেটের মানুষের জন্য মাথার ছায়া। আমার বিশ্বাস, তিনি আমৃত্যু এই সিলেটবাসীর অভিভাবকত্বের দায়িত্বটুকু মাথায় তুলে নিয়ে আমাদেরকে কৃথার্থ করবেন। মহান আল্লাহ তায়ালার কাছে আমি সিলেটরত্ন আবুল মাল আব্দুল মুহিতের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭