ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হারদ্বীপ সিং পুরি জানিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত সামি শহরে আটকে পড়া সকল ভারতীয় শিক্ষার্থী বাসে করে ইউক্রেনের পোলটোভা শহরে পৌঁছেছেন।
এ ব্যাপারে মঙ্গলবার সাংবাদিকদের হারদ্বীপ সিং পুরি বলেন, রাতে আমি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে জেনেছি সামিতে আটকে থাকা ৬৯৪ জন ভারতীয় শিক্ষার্থী বাসে করে পোল্টোভাতে পৌঁছেছেন।
গত দুই-তিন দিনে সামিতে ব্যাপক গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনারা। এতে করে শহরটির বাসিন্দারা আটকে পড়েন। তাদের সঙ্গে আটকে যান পড়াশুনা করতে যাওয়া ভারতীয় শিক্ষার্থীরা।
সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। তিনি দুই প্রেসিডেন্টকে অনুরোধ করেন ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে।
ইউক্রেন থেকে ১৭ হাজারের বেশি ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে ভারত সরকার।
সামিতে রাশিয়ানদের গোলাবর্ষণের কারণে দেশটির শিক্ষার্থীরা আটকে যান। এরপরই রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে মোদি ফোন করে তাদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে অনুরোধ করেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০২
সূত্র : এনডিটিভি




