দীর্ঘদিন থেকে সিলেটে চলছে জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট। পর্যাপ্ত পরিমানে সরবরাহ না থাকায় ফুঁসে উঠেছেন সিলেট অঞ্চলের জ্বালানি তেল-গ্যাস ব্যবসায়ী ও এর সঙ্গে সংশ্লিষ্টরা। ৬ দফা দাবিতে বুধবার (৯ মার্চ) কযেক শ ট্যাংক-লরি নিয়ে আন্দোলনে নেমেছেন ৫টি সংগঠনের মালিক-শ্রমিক।
জানা গেছে, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প সিএনজি এলপিজি, ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’র পক্ষ থেকে বুধবার ৩ শ ট্যাংক-লরি নিয়ে ৬ দফা দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
বিক্ষোভ কর্মসূচি পালনকালে এসব সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ৬ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেট বিভাগ জালালাবাদ গ্যাস কর্তৃক কোনো সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। করা হলে সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হবে। তারা বলেন, অবিলম্বে গ্যাসের লোড যেন বৃদ্ধি করা হয়। পেট্রোল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংক-লরির ডেস্কপাস চালু করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় সিএনজি, পেট্রোল পাম্প, এলপিজি, ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর আহ্বায়ক সিরাজুল ইসরাম আহমদ আলমগী, জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, আলী আহমদ, এনামুল হক রুবেল, খান মো: ফরিদ উদ্দিন বাবর, নুরুল ওয়াছে আলতাফী, সাজুওয়ান আহমদ, ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, সুব্রত ধর বাপ্পি, আলী আফছার মো: ফাহিম, মনিরুল ইসলাম, হাজী হোসেন আহমদ, হুরাইয়ারা ইফতার হোসেন, লোকমান আহমদ মাছুম, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মো: আব্দুল মুমিন, জুবের আহমদ খোকন, মো: সানোয়ার আলী, আফজল আহমদ, অশোক রঞ্জন দাস, মো: ফখরুল ইসলাম, মো: ফয়জুল ইসলাম, ফরহাদ আলী ইমন, স্যার জন রাসু, মনির হোসেন, কাওছার আহমেদ, মো: রফিকুল ইসলাম, মো: আব্দুল কুদ্দুছ তালুকদার, ইকবাল মিয়া, মো: আজিজ মিয়া ও রাজন মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




