সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসাক (শিক্ষা-আইসিটি) সত্যজিত রায় দাশ বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা ঠিক সুস্থ সবল মানুষের মত। তাদের মেধা ও দক্ষতা দেখে সমাজের মানুষ অনুপ্রাণিত হচ্ছেন। প্রতিবন্ধীরা বঞ্চিত বা অবহেলিত নয়। তারা জ্ঞান-গুণ ও মেধার ক্ষেত্রে সকল নাগরিকদের মত সর্বত্র দক্ষতার স্বাক্ষর রাখছেন।

তিনি বলেন, সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠিকে সুযোগ-সুবিধা প্রদান করায় বিশ্বে প্রশংসা লাভ করেছে।


সরকারের পাশাপাশি সবাইকে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের এগিয়ে আসার আহবান জানান।

বুধবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর রজত জয়ন্তী অনুষ্ঠানে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক সাবিনা ইয়াছমীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল-আজাদ, এনজিও ফেডারেশন সিলেটের সভাপতি রোটারিয়ান বেলাল আহমদ।

জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- টিআইভি নাগরিক কমিটি সিলেটের সভাপতি সমিক শহীদ জাহান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ রায়, প্রতিবন্ধী কনসালটেন্ট নিলিমা আহমদ, সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সিলেটের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, ফ্রেন্ডস অব খাসদবীর এন্ড ইউকের প্রেসিডেন্ট মাইক শেরিফ।

উপস্থিত ছিলেন প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, জিডিএফ’র উপদেষ্টা প্রমেশ দত্ত, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, শিক্ষক ছালাম মিয়া, সুপারভাইজার রায়হান খান, দিশারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবুল লেইছ, এসএসকেএস হেলথ প্রজেক্টের ইমাম উদ্দিন প্রমুখ। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কয়েছ আহমদ ও গীতা পাঠ করেন সমিরঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসাক (শিক্ষা-আইসিটি) সত্যজিত রায় দাশ সহ অতিথিবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২