দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ মার্চ) তার বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বক্তারপুর গ্রামের মোহাম্মদ আলী।


অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি বিধি বহির্ভূতভাবে সহকারী শিক্ষক জসিম উদ্দিন বিনা ছুটিতে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পাঠদানে চরম বিঘ্নতা দেখা দিয়েছে।

শিক্ষক জসীম উদ্দিন কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চাইলে লক্ষ্মীপুর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ আলী বলেন, 'আমরা তাকে ছুটি দেইনি। তিনি আজ (৯ মার্চ ) অনুপস্থিত। যেদিন আসেন সেদিন হাজিরা দেখানো হয়। বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় তাঁর বেতন কর্তনের সুপারিশ করা হবে।'

জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা বলেন, 'আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে একটা মামলা চলমান আছে। আপাতত বিদ্যালয়ে অনুপস্থিতির করণে তাঁর বেতন-ভাতা বন্ধ রাখা হবে।


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২১