দোয়ারাবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবুর সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির দোয়ারাবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বুধবার দুপুরে মতবিনিময়কালে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর বিভিন্ন মানবিক কর্মসচি ও দার্শনিক জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ এর সাথে মাইজভাণ্ডার দরবার শরিফের সম্পর্ক তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, অন্নদা রঞ্জন দাস, আজর আলী, বিল্লাল হোসেন, মোহাম্মদ নাসির প্রমুখ।
পরে কমিটির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানের হাতে উপহারস্বরূপ বই ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২৩




