প্রতিকী ছবি
সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ১ জন আহত হবার খবর পাওয়া গেছে।
আহত যুবক দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রামের বাসীন্দা বিপ্লব কান্তি দাস (২৫)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর নামক স্থানে।
আহতের আত্মীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে বিপ্লব কান্তি দাস নিজ গ্রাম দত্তগ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে দিরাইয়ে আসার পথে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর নামক স্থানে এলে উল্টোদিক থেকে একটা শিয়াল হঠাৎ এসে মোটরসাইকেলের নিচে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক বিপ্লব মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর বিপ্লব এখন বাসায় ফিরে এসেছেন।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-৩০




