প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি দায়ের করে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী গোলাপগঞ্জ বাজারে এই আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম গোলাম কবীর।


অভিযানকালে অধিকমূল্যে পণ্য বিক্রি, দোকানে মূল্য তালিকা না টানানো, পণ্যের মোড়কে লেখা মূল্য ট্যাম্পারিংসহ নানা কারণে ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ এনাম/ শাদিআচৌ-০১