সিলেটর জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে তিনি শপথগ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত আজমেরী হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ প্রমুখ ৷



সিলেটভিউ২৪ডটকম / হানিফ / ডি.আর