সিলেটের জৈন্তাপুর উপজেলায় "মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) মোঃ সালাহ উদ্দিন'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন মোঃ রাসেল ভূইয়া, মোঃ বায়োজিদ, শাহজাহান কবির খান, মোঃ সাজ উদ্দিন সাজু প্রমুখ ৷


সিলেটভিউ২৪ডটকম / হানিফ / ডি.আর