সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, মেয়েরা নিজেদের মেধা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার ফলে পুরুষের পাশাপাশি নারীরাও দেশের উন্নয়ন কর্মকান্ডে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জীবন প্রতিষ্ঠিত করতে প্রত্যেক শিক্ষার্থীকে প্রথমে লক্ষ্য ও উদ্দেশ্য টিক করে এগিয়ে যেতে হবে।

তিনি বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


বিদ্যালয় গভনিং বডির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমীর কান্তি দে ও রফিক আহমদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক আব্দুল হামিদ, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক আশিকুর রহমান, এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুরাইয়া বেগম ও অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিনাল কান্তি শিকদার, সহকারি শিক্ষক কামরুন নেছা বেগম, সমীর কান্তি দে, সেলিনা খাতুন, প্রভাষক মৌমিতা ধর, মাওলানা আবুল বাসার, বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া বেগম, একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবেদা ফেরদৌস খান আনিকা। আলোচনা সভা শেষে বিনামূল্যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করেন অতিথিবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম / প্রনঞ্জয় / ডি.আর