"মুজিববর্ষে সফলতা - দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা" এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর-এর আয়োজনে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুর, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম / লাল / ডি.আর




