সাকিব আল হাসানকে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বেছে বেছে ক্রিকেট খেলে বিতর্কে জড়ানো সাকিবকে কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটেই রেখেছে ক্রিকেট বোর্ড। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই আছেন সাকিব।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২১ জন তারকা ক্রিকেটার। বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার।
এবার টেস্টের চুক্তিতে ১৪ জন, ওয়ানডেতে ১০ জন আর টি-টোয়েন্টির চুক্তিতে আছেন ১২ জন ক্রিকেটার।
এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি।
টেস্ট
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।
ওয়ানডে
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।
টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৩
সূত্র : যুগান্তর




