সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।


সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা ফৌজিয়া আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল ওয়াদুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষিকা শিলা শাহা, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে সংগীত পরিবেশন করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭