হবিগঞ্জের বাহুবলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে সভাস্থলে ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ জারি করা হয়েছে।

একই স্থানে দুটি সভার আহবান করায় উপজেলা প্রশাসন ও আইনটি জারি করেন।


জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সংসদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি'র বিরুদ্ধে বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান কটাক্ষ কথা বলার অভিযোগে মিরপুরে উপজেলা ছাত্রলীগের কয়েক কর্মী মিলে উপজেলা চেয়ারম্যানকে অপমানিত করে। হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ (শনিবার) বিকেল ৩টার দিকে বাহুবল উপজেলা সদরে উপজেলা চেয়ারম্যানের পক্ষে প্রতিবাদ সভার আহবান করা হয়।

এদিকে, একই স্থানে পাল্টা সভা আহবান করে উপজেলা ছাত্রলীগ।

এ ঘটনায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশংকায় সভাস্থলে ১৪৪ জারি করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। তিনি ১২ মার্চ থেকে ১৩ মার্চ বেলা ১২টা পর্যন্ত সভাস্থলের আশপাশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশ প্রদান করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৯