মৌলভীবাজারের বড়লেখায় ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সদ্য যোগদানকৃত চিকিৎসক ইমরান হোসেইন ও অন্তরা রায় পূজাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকেলে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে পিসি মডেল গ্রুপ-২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা এই সংবর্ধানর আয়োজন করে।
এতে সংবর্ধিত অতিথি চিকিৎসক ইমরান হোসেইন ও অন্তরা রায় পূজা ছাড়াও বক্তব্য দেন চিকিৎসক শুভ্রাংশু শেখর দে, আইনজীবী আশফাক আহমদ অনিক, সাংবাদিক তপন কুমার দাস, শিক্ষক আবির হোসেন, ব্যাংকার কামরুজ্জামান রাসেল, উপজেলা ই-সেন্টারের পরিচালক রাসেল আহমদ, প্রবাসী মামুনুর রশীদ, ইমন বৈধ, ফয়ছল আহমদ, ব্যবসায়ী সুজিত দাস, জাকির আহমদ, জাকির হোসেন রাজু, নাহিদ আহমদ, তানিন আহমদ ও দেলোয়ার হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এজেএল/এসডি-৩৩




