সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের নবাগত ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্যাদের ‌‘মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর’ নামক সংগঠন থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১২মার্চ) ১১টার দিকে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়।


মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর এর সমন্বয়ক মো. রেজাউল করিমের সঞালনায় সংবর্ধনা অনুষ্টানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান মো. আলী হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমন্বয়ক মো. চাঁন মিয়া সওদাগর, মো. জয়নাল আবেদীন, মাওলানা মোস্তফা কামাল, আব্দুস সোবহান, ক্বারী সুলতান আহমদ, হাফিজ সালমান, সদস্য মনিরুল ইসলাম, কবি মো. ইদ্দিস আলী ফকির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি ওয়ার্ড সদস্য মো. শাজাহান খন্দকার, মো. রাশিদ কবির, মো. শাফিল মিয়া, মো. ধন মিয়া, আবুল কালাম, মো. দেলোয়ার হোসেন তালুকদার, মো. সাজিনুর মিয়া, মহিলা সদস্যা মিনারা বেগম, সেলিনা বেগম, ফারুমা বেগম প্রমুখ।

অনুষ্টান শেষে শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান, মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আলী হায়দার ও সংগঠনের নেতৃবৃন্ধরা নবনির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-৪১