সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় এক ছিনতাইকারীকে ঝাপটে ধরে পুলিশে সোর্পদ করেছেন এক সাহসী তরুনী। শনিবার দুপুরে মোবাইল ছিনতাইকালে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

জানা গেছে, কোর্ট পয়েন্ট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দুই বোন। এসময় একজনের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী। এসময় ওই তরুনী ছিনতাইকারীকে ঝাপটে ধরে শোরচিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পথচারী লোকজন ও পুলিশ এসে ছিনতাইকারীকে আটক করে।


স্থানীয় ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকারা জানিয়েছেন, কোর্ট পয়েন্টসহ বন্দরবাজার এলাকায় প্রায়ই ছিনতাইর ঘটনা ঘটে। রাস্তা পারাপার ও সিএনজি অটোরিকশায় ওঠার সময় ছিনতাইকারীরা মোবাইল ফোন ও নারীদের হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি চক্র এই ছিনতাইর কাজ করে আসছে।

আটক ছিনতাইকারী কোতোয়ালী থানা হাজতে রয়েছে বলে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/ ইদ্রিস/ শাদিআচৌ-০৪