এমসি কলেজে জামালগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের আগামী ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে সভাপতি হয়েছেন মো. নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক গোলাম জিলানী আবীর।


শুক্রবার (১১ মার্চ) নগরীর অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করেন জামালগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য কনক পাল অরুপ, সুশান্ত শেখর, এডভোকেট রুকন মিয়া, জয়াশীস লিটন, টিপু শিকদার এবং সোহান মিয়া।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শাওন সরকার দীপ্ত, মো একরাম, হাসান-আল মাসুম, সজীব সরকার, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আনন কান্তি দাশ, আরিফ আরমান এবং সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় পারভেজ ও মো জাকারিয়া হোসেন, অর্থ- সম্পাদক আদনান বাশার তানভীর, দপ্তর সম্পাদক আহসান মনির রিয়েল, প্রচার সম্পাদক মেহেদী হাসান জাকারিয়া।

এতে সদস্য করা হয়- মোঃ পাবেল আহমেদ, মোঃ রাকিব আহমেদ, আব্দুল হালিম, মোঃ আশরাফুল ইসলাম ও নোমান আহমদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৫