সিলেট জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন উপজেলা ঘুরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে চলছেন বিএনপির কেন্দ্রিয় নেতা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এরই ধারাবাহিকতায় শনিবার জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করতে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মেয়র আরিফ।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সিনিয়র সহ সভাপতি মাহতাব আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৭




