সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-গোয়াইনঘাট উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ডাঃ মোঃ , খালেদুর রহমান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুু কাওছার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সহকারী শিক্ষা কর্মকর্তা ও গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রশাসক আশরাফুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সুজন মিয়া, প্রমুখ।


আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এফআইভিডিবি সূচনার উদ্যোগে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী নীহার সিংহ, নিউট্রিশন অফিসার সুজন কুমার, জিসিডিও আসমা চৌধুরী প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য তালিকা প্রতি টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার প্রতিটি

বাজার সমিতির সভাপতি-সম্পাদককে চিঠি দিয়ে সয়াবিন তেল মজুদ আছে কি না তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-১৬