বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) সিলেটে ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’র নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। নগরীর নয়াসড়ক পয়েন্টস্থ আল-ফামাচা শপিং সেন্টারে জোনটি সম্প্রতি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বার্জারের কর্মকর্তাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মহসিন হাবিব চৌধুরী, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) , আবুল কাসেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, জেনারেল ম্যানেজার (সেলস ট্রেড) মোহাম্মদ আজিজুল হক, প্রজেক্ট প্রলিঙ্কস এক্সপেরিয়েন্স জোন হেড সাব্বির আহমেদ, ডিভিশনাল সেলস ম্যানেজার নজরুল ইসলাম, হোম ডেকোর হেড দেওয়ান মাহাবুবুল হাসান ও রিজিওনাল সেলস ম্যানেজার মো. আজিজুল্লাহ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডালিম




