নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ মার্চ) রাত ৮ টায় পৌর শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সভায় ২০২১ ও ২০২২ সালে কবুতর রেসিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মো. কামরুল ইসলামকে সভাপতি ও মো. আনোয়ার হোসেন লাভলুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহসভাপতি মো. আনিসুল হক, সহসভাপতি মো. দেলওয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক মাসুম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোনায়েম খাঁন মুন্না, ক্রীড়া সম্পাদক মো. ইউনুস আহমদ, প্রচার সম্পাদক শিব্বির আহমদ, অর্থ সম্পাদক জাকির হোসাইন, সদস্য সেবুল আহমদ, রেদওয়ানুল হক আবিদ, সুলতান মাহমুদ, সুমন কর, আব্দুস সালাম, আজহার আলী, মাছুম আহমদ।
প্রসঙ্গত, ২০২১ সালে কবুতর রেসিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. দেলওয়ার হোসেন, দ্বিতীয় স্থান মোনায়েম খাঁন মুন্না ও তৃতীয় স্থান মাসুম মোহাম্মদ এবং ২০২২ সালে কবুতর রেসিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. কামরুল ইসলাম, দ্বিতীয় স্থান মো. আনিসুল হক ও তৃতীয় স্থান রেদওয়ানুল হক আবিদ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




