সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২০ জন লৈঙ্গিক বৈচিত্র্যময় ও ট্র্যান্সজেন্ডারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) সিলেট নগরের চৌখিদেকিস্থ বন্ধু সিলেট ডিআইসিতে খাদ্যেসামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মফিজুর রহমান, চ্যানেল আই ও দৈনিক সবুজ সিলেট’র সাংবাদিক সুবর্ণা হামিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্ধু সিলেট ডিআইসি ম্যানেজার মো. জহিরুল ইসলামসহ বন্ধু সিলেট ডিআইসি অন্যান্য কর্মকর্তারা।
খ্যাদ্যসামগ্রী হিসেবে প্রত্যেককে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ৫টি করে কাপড়ের মাস্ক প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ শাদিআচৌ-০২




