হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইজিবাইক (টমটম) উল্টে মিনহাজ কাপ্তান (২৫) নামের এক চালক নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জের পাহাড়পুর-ঝিলুয়া সড়কে জিলুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে এ দূর্ঘটনা ঘটে।


নিহত মিনহাজ কাপ্তান বানিয়াচং উপজেলার বাগ মহল্লার মৃত মোবারক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ নুরুল ইসলাম।

তিনি বলেন, পাহাড়পুর-ঝিলুয়া সড়কে জিলুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে একটি ইজিবাইক (টমটম) উল্টে পড়ে থাকতে দেখন স্থানীয়রা। এসময় ইজিবাইকটির পাশে চালকের মরদেহও পরে রয়েছিল।

তিনি আরও বলেন, স্থানীয়রা বিষয়টি ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবগত করলে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১৮