জৈন্তাপুর উপজেলা চারিকাটায় দূর্বৃত্তের দেওয়া আগুনে রাতের আধাঁরে বসত ঘর পুড়ে ছাই।

রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেলপূর্ব (চামটি) গ্রাম এ ঘটনাটি ঘটে।


এলাকাবাসী জানান, ১৩ মার্চ রবিবার দিবাগত রাত অনুমান ১টার দিকে দূর্বৃত্তের দেওয়া আগুনে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেলপূর্ব (চামটি) গ্রামের শমছুর উদ্দিনের ছেলে মজুর মাসুম আহমদ (৩৫) এর বসত ঘরে আগুন লাগে। ঘুমন্ত মাসুমের পরিবার কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের আসবাবপত্র কাপড় চোপড় পুড়ে ছাই হয় যায়। আগুনের তেজ ও লেলিহান শিখায় পরিবারের সদস্যরা দ্রুত ঘর হতে বেরিয়ে রক্ষা পেলেও ঘরের কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি।

দিন মজুর মাসুম আহমদ বলেন, খাওয়া ধাওয়া শেষে পরিবারের লোকজন নিয়ে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে রাত অনুমান একটার দিকে ঘুমন্তবস্থায় আগুনের তেজে জেগে উঠি। কোন মতে পরিবারের সদস্যদের দিয়ে বাহিরে বেরিয়ে প্রাণে রক্ষা পাই। কিন্তু কাপড় ছোপড় সহ আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

সংবাদ পেয়ে চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা বুঝা সম্ভব হয়নি। বিষয়টি পূর্ব শত্রুতা মূলক হতে পারে বলে ধরণা করা হচ্ছে।

আগুনে ঘর পুড়ে ছাই হওয়ার বিষয়টি তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জৈন্তাপুর মডেল থানায় অবহিত করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২১