সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট’র ফাইন্যাল খেলায় ২-০ গোলে সোনার বাংলা আসামপাড়া চব্বিশ পরগনা চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার রাত ৯টায় বাংলাবাজার ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট’র ফাইন্যাল খেলা উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।


খেলায় ৪নং বাংলাবাজার ম্যানসিটি ক্লাব ও সোনার বাংলা আসামপাড়া চব্বিশ পরগনা একাদশ অংশ গ্রহণ করে।

খেলায় ২-০ গোলে আসামপাড়া চব্বিশ পরগনা একাদশ ৪নং বাংলাবাজার ম্যানসিটি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ এখলাছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধথান অতিথির বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর ইউপির চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ সভাপতি সেলিম আহমদ, বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, ব্যবসায়ী জালাল উদ্দিন, আব্দুল করিম রাশেল, নুর উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল আহাদ, শফিকুর রহমান, ইউপি সদস্য আব্দুস সালাম, আব্দুল কাদির প্রমুখ।

পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলো দেওয়া হয়।


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৩