সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে কলেজ ক্রিকেট লিগ। আজ সোমবার লিগের উদ্বোধনী দিনে শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তৃণমূল থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে এই লিগের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ ইউকের বাংলাদেশ রিজিওনাল এডভাইজর আরমান মফিজ, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান পলাশ, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অর্নক দাস গুপ্ত প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে দ্য সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজকে ৬ উইকেটে হারায় আব্দুল গফুর ইসলামি আইডিয়াল স্কুল এন্ড কলেজকে। ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের ফাহিমের হাতে। দ্বিতীয় ম্যাচে শাহজালাল সিটি কলেজ ৬৮ রানে হারায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজকে। শাহজালাল সিটি কলেজের সৌরভ হন ম্যান অব দ্য ম্যাচ। দিনের শেষ ম্যাচে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজকে ৯ উইকেটে হারায় হযরত শাহজালাল (রহ.) কলেজ। ম্যাচসেরা হন জয়ী দলের রাহিম।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




