সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত করলেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের পাশে মরহুমের কবর জিয়ারত করেন তিনি।


এসময় তাঁর সাথে ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সহ সভাপতি এআর সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, মাহমুদ উস সামাদ চৌধুরীর সহোদর সাহিদ উস সামাদ চৌধুরী, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, সমাজ সংগঠক জুনেদ চৌধুরী, সাকিব উস সামাদ চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সিলেটভিউ২৪ডটকম/পিডি