নতুন ডাটা সেন্টার ও পরীক্ষামূলক কার্যক্রমের জন্য মঙ্গলবার ও বুধবার ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই দুই দিন ই-পাসপোর্টের নতুন আবেদন জমা নেওয়া হবে না। নতুন পাসপোর্ট বিতরণও বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকেই যথারীতি সেবা কার্যক্রম চলবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) সূত্র জানিয়েছে, বন্ধ থাকা দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ মার্চ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আবেদনকারীকে ২০ ও ২১ মার্চ সেবা দেওয়া হবে।
জানা গেছে, ডিজাস্টার রিকভারী সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্ট সম্পাদনের জন্য মঙ্গল ও বুধবার সব বিভাগীয় এবং আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-০২
সূত্র : ঢাকাটাইমস




