মৌলভীবাজারে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুই যুগে প্রবেশ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।


আলোচনা সভায় যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদের সঞ্চালনায় ও বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, মাছরাঙা টিভি ও সিলেট ভিউ প্রতিনিধি তমাল ফেরদৌস ও দেশ রূপান্তর প্রতিনিধি রিপন দে।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটেন অতিথিরা।

আলোচনা সভায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক সদ‍্য প্রয়াত পীর হাবিবুর রহমানকে স্মরণ করেন বক্তারা। এছাড়া পত্রিকার পৃষ্ঠা আরও বাড়ানোর দাবি জানানো হয়।


সিলেটভিউ২৪ডটকম / তমাল / ডি.আর