সুনামগঞ্জের দিরাইয়ে দুই পরিবারের মারামারিতে ২ জন আহত হয়েছে। গাছ সংক্রান্ত বিরোধে সোমবার (১৪ মার্চ) উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে।
আহত ২ জনের অবস্থা আশঙ্কা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন- দত্তগ্রামের বাসিন্দা রামদেব দাস (৪৬) ও কিংকর দাস (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মেরা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কিংকর দাস ও রামদেব দাসের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।এসময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের রামদেব দাস ও কিংকর দাস মারাত্বক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার রবীন্দ্র দাস বলেন, বিষয়টি আমরা শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছি।
সিলেটভিউ২৪ডটকম / হিল্লুল / ডি.আর




