মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, সেনিটারী ইন্সপেক্টর শাহাদাত হোসেন, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, ব্যবসায়ী দিলীপ দাস, আবুল কাসেম, শহিদুল ইসলাম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/এআরএস/এসডি-০৭