কুলাউড়ায় জনস্বার্থে ও জনপ্রয়োজনে মূল সড়ক থেকে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা। অভিযানকালে তাকে সহায়তা করেন কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও থানার ওসি বিনয় ভূষণ রায়সহ পুলিশ ফোর্স।


জানা যায়, কুলাউড়া পৌর শহরের জনদুর্ভোগ লাঘব ও স্কুলগামী শিক্ষার্থী-অভিভাবকদের নিরাপদে চলাচলের জন্য মঙ্গলবার দুপুরে শহরের দক্ষিণবাজারসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দক্ষিণবাজারের অবৈধ পাঁচ দখলদারিকে ১৩ হাজার টাকা জরিমানা ও অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা জানান, জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-০৮