‘২য় আব্দুল আজাদ সেনাজ কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের জালালনগর মসজিদ সংলগ্ন মাঠে ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
বৃহস্পতিবার গ্রান্ড ফাইনালে জাতীয় পর্যায়ের শাটলারদের অংশগ্রহনে চরম উত্তেজনাকর ম্যাচে ডিফরেন্ট টাচ হাতুরা টিমকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জিন্দাবাজার ওয়ারিয়র্স ক্লাব। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার সিলেটের জহর চৌধুরী বাবু।
পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ পুত্র আজিজুস সামাদ ডন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আজিজ সুমন'র সভাপতিত্বে টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং খাদিমপাড়া ইউ/পির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমেদ রুমেল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট আব্দুল খালিক, ৪নং খাদিমপাড়া ইউপির ৯নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন, সাবেক সদস্য এনামুল হক এনাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজান উদ্দিন প্রিন্স, জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী গোকুল চন্দ্র নাথ, মেট্রো সিটি উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আলাল, ক্রীড়ানুরাগী মখলিছুর রহমান, আব্দুল খালিক কুটই, বিশ্বজিৎ দাশ, সিলেট জেলা যুবলীগ নেতা শামছুল ইসলাম হরফ, ইনুস মিয়া, আইন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড, সাবেক বিভাগীয় সম্পাদক হামজা হেলাল, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুজ্জামান জামান, সাবেক ছাত্র নেতা সুহেল ফারুকসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ।
নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫০টি দল অংশ নেয়। দুই মাসব্যাপী চলমান এই টুর্নামেন্টের ম্যাচ কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন কামরান হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




