সিলেটের জৈন্তাপুর উপজেলার মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভূক্ত দুই আমাসী গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১৫ মার্চ মঙ্গলবার ভোরে উপজেলার চিকনাগুল ইউপির ঠাকুরের মাটি এলাকায় অভিযান করে সাজা ও পরোয়ানা ভূক্ত দুই আসামী গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন- উপজেলার ঠাকুরের মাটি গ্রামের মাহমুদ আলীর ছেলে জামাল (৩৮) এবং মৃত মওদুদ আলীর ছেলে মাহমুদ আলী (৬০)।
জৈন্তাপুর মডেল থানার জিআর মামলা নং ৬ এর সাজা ও পরোয়ানা ভূক্ত আসামী। মাহমুদ আলী ১৮ মাসের সাজা ও এবং জামাল ৬ মাসের সাজাভূক্ত ছিল।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ আটকের কথা স্বীকার করে জনান, তারা পিতা পুত্র উভয়ই সাজাভূক্ত আসামী। তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৯




