ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির একজন উপদেষ্টা জানিয়েছেন, যুদ্ধের অবস্থা এখন এমন যে এখন হয় তারা রাশিয়ার দাবিগুলো মেনে নেবেন নয়ত রাশিয়া তাদের আগ্রাসন বাড়িয়ে দেবে। এরপর কয়েকদিন আগ্রাসন চালানোর পর ফের আলোচনা হবে।
তিনি বুঝিয়েছেন, যে কোনো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে। হয় যুদ্ধ থেমে যাবে নয়ত এর তীব্রতা বাড়বে।
মঙ্গলবার অলেক্সি আরেস্তোভিচ নামের ওই উপদেষ্টা বলেন, আমরা এখন দুই রাস্তার মাথায় আছি। হয় আমরা চলমান আলোচনায় রাশিয়ার সঙ্গে চুক্তি করব নয়ত রাশিয়া দ্বিতীয় দফায় তাদের আগ্রাসন শুরু করবে। এরপর ফের আলোচনায় বসবে।
এর আগে সোমবার চতুর্থ দফায় আলোচনায় বসেন রাশিয়ান ও ইউক্রেনের প্রতিনিধিরা।
যদিও ওই আলোচনা শুরুর পর জেলেনস্কির আরেক উপদেষ্টা মাইখাইলো পোদোলায়াক জানান তাদের মধ্যে কঠিন আলোচনা হচ্ছে।
এ ব্যাপারে সোমবার টুইটারে মাইখাইলো পোদোলায়াক বলেন, দুইপক্ষ তাদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানাচ্ছে। আলোচনা হচ্ছে কিন্তু এটি অনেক কঠিন। দুই দেশের মধ্যে এত পার্থক্য হওয়ার কারণ হলো দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা।
এদিকে আলোচনা শুরুর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল রাশিয়ার কাছে প্রধান দাবি থাকবে, সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করা। এরপর তারা বাকি দাবি দাওয়া নিয়ে কথা বলবেন
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৫
সূত্র : দ্য গার্ডিয়ান




