সিলেটের বিশ্বনাথে কেক কেটে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র দুই যুগে পদার্পণ ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট-ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।
অনুষ্ঠানের এ সময় উপস্থিত ছিলেন- দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাবেল সামাদ, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আবুল কাশেম, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত চাষী জাবের আহমদ, কৃষি উদ্যোক্তা কয়ছর আহমদ, মধু মিয়া, সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’র সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফা, অলংকারী জামে মসজিদের ইমাম মাওলানা রাসেল খান, আবৃত্তিকার ওলীউর রহমান, নারী উদ্যোক্তা রাহেলা বেগম, সংগঠক মোহাম্মদ আবদুল্লাহ, আদিল মাহমুদ, শিক্ষার্থী আলী হায়দার হাসান, মোজাহীদ হোসেন, ইশতিয়াক বেগ মাহী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৯




