সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেখতে তার বাসায় যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

মঙ্গলবার দুপুরে তিনি সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে সাবেক অর্থমন্ত্রীর বাসায় যান পরিকল্পনামন্ত্রী।


এসময় পরিকল্পনামন্ত্রী কুশলাদি বিনিময়সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাবেক অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেন।

সাক্ষাৎ শেষে বর্ষীয়ান মুহিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মন্ত্রী মান্নান।

 

সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-৩১