সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেছেন, খেলাধুলা সমাজের নানা অসংগতি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করে। ক্রিকেট কিংবা খেলাধুলার যেকোনো টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রাথমিক পর্যায়ে মেধাবী খেলোয়াড় তৈরীর অনন্য একটি প্লাটফর্ম তৈরী হয়। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকেই একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে, যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে।
তিনি মঙ্গলবার (১৫ মার্চ) বিয়ানীবাজার এমএজি ওসমানী মাঠে বিয়ানীবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কোয়াব বিয়ানীবাজার-এর সহযোগিতায় ও সুপাতলা সূর্যতরুণ সংঘের আয়োজনে সুপাতলা সূর্যতরুন সংঘ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, সিলেট মহানগর যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সুবেদুর রহমান মুন্না, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জামিল আহমদ দুলাল, জেলা ছাত্রলীগ নেতা সোহাগ রাজ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ রায়হান খান।
গ্রান্ড ফাইনালে এরাইভ্যালস স্পোর্টিং ক্লাবকে ৯৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব। টসে জিতে এরাইভ্যালস ক্রিকেট ক্লাব ব্যাটিংয়ে পাঠায় ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবকে। নির্ধারিত ২০ ওভারে ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাব সবকটি উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাহেদ ৭৭, সালাউদ্দিন পাপ্পু ৪৫ রান করেন। এরাইভ্যালসের নাজমুল ও মানিক ২ টি করে উইকেট সংগ্রহ করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে এরাইভ্যালস স্পোর্টিং ক্লাব ১৯ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ইমরান। ওয়ারিয়র্সের পক্ষে সায়েম ৩টি ও সাহেদ ২টি উইকেট তুলে নিয়ে দলের সহজ জয় নিশ্চিত করেন।
ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের সাহেদ।
ম্যাচ আম্পায়ারের দায়িত্বে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট আম্পায়ার আবু তাহের মোহাঃ ইকরাম ও বিয়ানীবাজারের মাসুম আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২০




