সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে। তাছাড়া প্রতিভা বিকাশেরও সুযোগ তৈরি করে দেয়। খেলাধুলার চর্চা সমাজকে সমৃদ্ধ রাখে। আর তাই সমাজ উন্নয়নে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গোলাপগঞ্জ-বিয়ানীবাজরের আছিরগঞ্জ এলাকার মানুষ বরাবরই খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অন্যান্য এলাকা থেকে কয়েকগুণ এগিয়ে। তারই ধারাবাহিকতায় টানা ১০ বছর এপিএল ক্রিকেট লীগ চলছে। এটি অবশ্যই সবার জন্য অত্যন্ত আনন্দের। টুর্নামেন্টের আয়োজন ধারাবাহিক রাখতে পৃষ্ঠপোষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ১০ম এপিএল-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আছিরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, আছিরগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি বাহার উদ্দিন, বাদেপাশা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুনু মিয়া, আছিরগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জুনেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল মুবিন মাহফুজ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জায়দুল ইসলাম শিপু, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান টিপু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মশিউর রহমান দুলু, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সাইফুল আলম বাদশা, গোলাপগঞ্জ উপজেলা প্রজন্ম ৭১’র সদস্য সচিব নজরুল ইসলাম, বাদেপাশা ক্রিকেট কাউন্সিলের সাধারণ সম্পাদক এমদাদুল হক, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলতান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আমিরুল ইসলাম সোহাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল কবীর, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ইবনে খলিল, দপ্তর সম্পাদক আব্বাস ইবনে খলিল প্রমুখ।
আছিরগঞ্জ কুশিয়ারা হাসপাতাল সংলগ্ন মাঠে খেলা অনুষ্ঠিত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. আব্দুল গফুর।
ফাইনাল খেলায় হিট অ্যান্ড রান ও টিম টাইগার অংশগ্রহণ করে। ৫০ রানে জয়লাভ করে হিট অ্যান্ড রান শিরোপা লাভ করে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৭




