আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবসে কর্মসূচি ঘোষণা করছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জোহর গোলাপগঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে।
কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল স্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-০৫




