সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছে তাদের প্রত্যাশা পুরনে এবং সমাজের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে আমাদেরকে সমতা ভিত্তিক দায়িত্ব পালণ করতে হবে। একটি আলোকিত সমাজ ও সমৃদ্ধশালী নিজপাট ইউনিয়ন বিনির্মানে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি নিজপাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ সকল সদস্যদের অভিনন্দন জানান।
বুধবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আল- বশিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মে. ইয়াহিয়া, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসনাত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রথমে পবিত্র কোরাআন তেলায়ত করেন হাফিজ রফিকুল ইসলাম রায়হান, গীতাপাঠ করেন উপজেলা নির্বাহী অফিসারের সিও মোহন দেবনাথ।
শপথ বাক্য পাঠ করেন নিজপাট ইউনিয়নের সংরক্ষিত আসেনর সদস্য রেহেনা বেগম, খালিদা বেগম, কাজলী রানী বিশ্বাস, মনছুর আহমদ, ফখরুল ইসলাম, হুমায়ুন কবির খান, মাসুক আহমদ, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া ও শফিকুল হক।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে নবাগত সদস্যদের অভিনন্দন জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-০৮




